দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অক্টোবরকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, সরকারের সঙ্গে শিগগিরই আলোচনা শেষে স্থানীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার (৬ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত ফল উৎসবে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন আরএফইডির সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইকরাম উদ দৌলা।
ভারপ্রাপ্ত সিইসি বলেন, ‘অক্টোবরকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। শিগগিরই সরকারের সঙ্গে আলোচনা শেষে স্থানীয় নির্বাচনের বিষয়ে সবকিছু চূড়ান্ত হবে।’
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন এ বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করে।
আব্দুর রহমানেল মাছউদ জানান, বর্তমানে সিটি করপোরেশনগুলোতে প্রশাসকের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়ে শুরু হতে পারে।
এমএম/